উত্তপ্ত নেপাল, পানিট্যাংকি সীমান্তে রাজ্যপালের জরুরি সফর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি : উত্তপ্ত নেপালের পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে ভারত-নেপাল সীমান্ত এলাকায়। এই আবহেই মঙ্গলবার দুপুরে সীমান্ত সংলগ্ন পানিট্যাংকি এলাকায় পৌঁছালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই তাঁর এই আকস্মিক সফর।

এর আগে নেপালের অভ্যন্তরীণ অশান্তির প্রভাব সীমান্ত অঞ্চলে পড়তে পারে বলে প্রশাসনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। সেই পরিস্থিতিই সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপালের আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

রাজ্যপালের সঙ্গে প্রশাসনের শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরায় কোনো প্রভাব পড়ছে কি না, সেটিও খুঁটিয়ে দেখেন তিনি।

রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীও শীঘ্রই সীমান্ত পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাইতে পারেন। ইতিমধ্যেই রাজ্যপালের এই সফর নিয়ে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *