ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৭তম স্বাধীনতার বর্ষপুর্তি উৎসব উপলক্ষে এই দিনটি পালন করা হল বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ১৫ আগষ্ট দক্ষিণ দিনাজপুর  :————–জেলার মধ্যে ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৭তম স্বাধীনতা বর্ষপুর্তি উৎসব উপলক্ষে দিনটি পালন করা হল। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মিলনিরোড এলাকায় ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির অফিসের সামনে এই দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তেলন, পথচারী মানুষজনদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিলি করা সহ মিষ্টিমুখ করানো হয়৷ অনুষ্ঠানে সংগঠনের রাজ্য নেতা, মহুকুমার নেতা ও থানা কমিটির নেতারা সহ গঙ্গারামপুরের রেশন ডিলারেরা উপস্থিত ছিলেন। ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে সারা বছর মানুষজনদের পাশে থেকে বিভিন্ন ধরনের কাজ করে যাওয়ায় তাঁদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সকল সদস্যরা শুধু সরকারের গনবন্টন ব্যবস্থাকে রেশনের মাধ্যমে শক্তিশালি করাই নয়, সারাবছর ধরেই মানুষজনদের পাশে থেকে সমাজসেবা মুলক কাজ করে গিয়েছেন ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সকল সদস্যরা। সেটা বিগত বন্যার সময়ে মানুষজনদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সাহায্য করার পাশপাশি বিভিন্ন ধরনের কাজ করে গিয়ে।যার কারণে তারা প্রশাসন থেকেও ইতিমধ্যেই সম্মানও পেয়েছেন।
তৃতীয়তম বর্ষে ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটি পক্ষ থেকে গঙ্গারামপুরের মিলনি রোড এলাকায় তাঁদের অফিসের সামনে ৭৭তম স্বাধীনতা দিবসের বর্ষপুর্তি উৎসব উপলক্ষে দিনটি পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই রাজ্যে কমিটির সাধারন সম্পাদক তথা জেলা কমিটির অন্যতম নেতা কমলেশ ফৌজদার জাতীয় পতাকা উত্তেলন করেন। সংগঠনের পতাকা উত্তেলন করেন ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানু।এর পরে সংগঠনের রাজ্য কমিটির সদস্য তরুন মজুমদার, গঙ্গারামপুর মহুকুমা সম্পাদক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এই দিনটি পালন করেন।পরে সংগঠনের তরফে পথচলিত মানুষজনদের বিভিন্ন জিনিসপত্র বিলি করা সহ মিষ্টিমুখ করানো হয় সংগঠনের তরফে।
ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক তথা জেলা কমিটির অন্যতম নেতা কমলেশ ফৌজদার জানিয়েছেন, এবছরও ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটি যে উদ্যাগ নিয়েছে এমন অনুষ্ঠান পালন করায় তাঁর জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। সারা বছর এই সংগঠন মানুষজনদের জন্য কাজ করে যায় সেই কারণেই আরো একবার তাঁদের ধন্যবাদ জনাই।
ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানু জানিয়েছেন, আমাদের সংগঠন থেকে এমন অনুষ্টান এবছর তৃতীয়বার করা হয়েছে।জাতীয় পতাকা উত্তেলন, বিভিন্ন জিনিসপত্র বিলি করা, মিষ্টিমুখ করানো হয়েছে।যেভাবে আগেও মানুষজনদের পাশে থেকে আমরা কাজ করে গিয়েছে চেষ্টা করব সব সময় এমন সমাজ সেবা মূলক কাজ করত।
মানুষজনদের পাশে থেকে ওয়েষ্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স অ্যাসোসিয়েশনের এই সংগঠনটি বিভিন্ন ধরনের কাজ করে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *