তপন :—————– শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা তপন বিডিও অফিসে এসে বিডিওর নিকট আবেদন পত্র জমা দেন।
উল্লেখ্য, গত কয়েকদিনের ভারী বর্ষণে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত রামপাড়া চেঁচড়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।
বাড়ি ভেঙে পড়েছে অনেকেরই, ঘর ছাড়া অনেক পরিবার, পাশাপাশি জলের তলায় কৃষিজমি থাকায় সম্পূর্ণ নষ্ট হয়েছে ফসল। এমতাবস্থায় কৃষক পরিবারের মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে।
তাই সরকারি সহযোগিতার আবেদন জানিয়ে এদিন ওই সংসদের মেম্বার সেরাজুল হক কে সঙ্গে নিয়ে তপন বিডিও অফিসে এসে হাজির হন গ্রামবাসীরা। আবেদনপত্র বিডিও কাছে জমা করার পাশাপাশি ক্ষতিপূরণের এবং সহোযোগিতার আর্জি জানিয়েছেন তাঁরা।
এবিষয়ে মেম্বার সেরাজুল হক বলেন

