গঙ্গারামপুর ২০ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :——–— সরকারি অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও অফিসের মিটিং হলে পঞ্চায়েত সমিতির সভাপতি, দমকল বিভাগের ওসি ,পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরে অফিসারদের নিয়ে সভা করা হয়।সেখানেই পুজো কমিটি উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি করনীয় সরকারের তরফে তাদের কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা জানানো হয়।প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুরে বহু সরকারি অনুমোদন প্রাপ্ত দুর্গাপূজো কমিটি রয়েছে। রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের তুলনায় এবছর ১০হাজার টাকা বাড়িয়ে সরকারি অনুদান পুজো কমিটির সদস্যদের ৭০হাজার টাকা করেছে।সেইসঙ্গে বিদ্যুৎ দপ্তর ও দমকল বিভাগের যে টাকা সরকারিভাবে জমা করতে হয় তার উপরে বিশেষ সুবিধা দেবার ব্যবস্থা করেছে প্রশাসন। বুধবার গঙ্গারামপুরের যে সমস্ত পুজো কমিটির উদ্যোক্তারা রয়েছে তাদের নিয়ে বিশেষ সভা হলো গঙ্গারামপুর বিডিও অফিসে।সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও দেওয়া শেরপা, ফায়ার ব্রিগেড ওসি বিনয় বর্মন, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি সভাপতি বিউটি সরকার,এছাড়াও পুলিশ প্রশাসনও বিদ্যুৎ দপ্তরের অফিসের কর্মকর্তারা। এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও দেওয়া শেরপা জানিয়েছেন, পুজো কমিটি উদ্যোতাদের এবছর কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা তারা কিভাবে পুজো করবে সেবিষয়ে জানানোর জন্যই সভা করা হলো। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার বলেন, প্রশাসনের তরফে যে সমস্ত নিয়ম এবছরের জন্য জারি করা হয়েছে তা সরকারি অনুমোদনপ্রাপ্ত পুজো কমিটির সদস্যদের জানানো হলো।কি ধরনের সরকারি সূযোগ সুবিধা পাবে তাও বলা হয়েছে। তন্ময় দাস নামে এক দুর্গাপুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন, প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

