গঙ্গারামপুরে বিশেষ অভিযানে বিপুল নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার যুবক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ৪ জুন:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রুবেল সরকার (২৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮ হাজার নেশার ট্যাবলেট।ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।পাশাপাশি তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে চেষ্টা করছে, এত বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদক চক্রের সঙ্গে ধৃত যুবকের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *