ডক্টরস ডে-তে চিকিৎসকদের সম্মান জানাল বেসরকারি কেজি স্কুল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর, ১ জুলাই: জাতীয় ডক্টরস ডে উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি কেজি স্কুলের উদ্যোগে শহরের সোনোস্ক্যান ও সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের বিশেষভাবে সম্মান জানানো হয়।
এই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে চিকিৎসকদের হাতে চারা গাছ, গোলাপ ফুল ও মিষ্টি তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের মূল বার্তা ছিল, যেমন একটি গাছ পরিবেশ রক্ষা করে মানুষের জীবনকে সুরক্ষিত রাখে, তেমনই চিকিৎসকরাও তাঁদের নিরলস সেবা, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেন।
স্কুল কর্তৃপক্ষ জানান, ডক্টরস ডে-র এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে চিকিৎসকদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও সমাজের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চিকিৎসকরাও এই সম্মান পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং স্কুলের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এদিনের অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা জয়াশ্রী সাহা, অমলবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলোক বাবুসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *