কোচবিহার :- তৃণমূল কংগ্রেসের দাবির মতোই চিতায় বিধানসভা উপনির্বাচন লক্ষাধী ক মার্জিন এর দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সংগীতা রায় । সপ্তম রাউন্ডের গণনা শেষে প্রায় ৭৪ হাজার ৬৯৯ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ইতিমধ্যে সবুজ আবির খেলে ও বাজি ফাটিয়ে উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । দিনহাটা কলেজ কাউন্টিং সেন্টারের বাইরে আবির খেলায় মেতে উঠেছে তৃণমূল কর্মী সমর্থক। উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

