দুর্নীতির অভিযোগ! বালুরঘাটের ভাটপাড়ায় স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর ——–—- দুর্নীতির অভিযোগে স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝোলালো মহিলারা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে। এদিন মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই তালা মেরে বিক্ষোভ দেখায়৷ ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছালেও স্বাভাবিক করতে পারেনি পরিস্থিতি৷ বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সংঘের নেত্রীদের বিরুদ্ধে বার্ষিক হিসেবের গরমিল এবং সমবায় সমিতির টাকা তছরুপের অভিযোগ রয়েছে৷ তাই কমিটির পরিবির্তনের দাবিতেই এদিন ভাটপাড়া পঞ্চায়েত চত্বরে থাকা সমাজ কল্যাণ মহিলা সংঘের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মহিলাদের আরো অভিযোগ, ওই অঞ্চলে মোট ২২টি দল মিলে ৫ নং ভাটপাড়া সমাজ কল্যাণ সংঘ বহুমুখী সমবায় সমিতি গঠন হলেও সেই সমিতির সম্পাদিকা গত কয়েকবছর ধরে কোন হিসাব পেশ করছেন না। পাশাপাশি সংগঠনের মহিলাদের মধ্যে সমান ভাবে টাকা বণ্টনও করছেন না ওই অভিযুক্ত সম্পাদিকা। যার প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী মহিলারা।

মামনি বর্মন ও যুথিকা মহন্তরা বলেন, কমিটির পদাধিকারীদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই তাদের সরাবার দাবি নিয়েই এদিন তালা ঝুলিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *