দেশ আগে, স্বার্থ পরে— আত্মবলিদান দিবসে শ্যামাপ্রসাদের আদর্শের পাঠ বালুরঘাট কলেজে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৩ জুন.... দেশের প্রতি আত্মত্যাগ, আদর্শে অটল থাকার শিক্ষা এবং জাতীয়তাবোধের বার্তাই উঠে এল বালুরঘাট কলেজে পালিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু, অধ্যাপক ডঃ দুলাল বর্মন, ডঃ রিপন সরকার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রীর সামনে ডঃ মুখার্জীর কর্মময় জীবন, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য রক্ষায় তাঁর অবদানের নানা দিক তুলে ধরেন অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু। তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার যে আদর্শ শ্যামাপ্রসাদ মুখার্জী রেখে গিয়েছেন, তা আজও তরুণ প্রজন্মের কাছে সমান প্রাসঙ্গিক।
বক্তাদের বক্তব্যে উঠে আসে স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ডঃ মুখার্জীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গও। তাঁর আত্মবলিদানের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি দেশগঠনে যুবসমাজের দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হয় এদিন।অনুষ্ঠান ঘিরে কলেজ চত্বরে ছিল গাম্ভীর্য ও শ্রদ্ধার আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *