পুরসভার উদাসীনতায় বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। বালুরঘাটে রাস্তা মেরামতিতে হাত বাড়ালো যুব মোর্চা। প্রশংসা বাসিন্দাদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট, ৩১ আগষ্ট ——–— পুরসভার উদাসীনতা! বেহাল রাস্তা নিয়ে চরম দুর্ভোগ বালুরঘাট শহরে। ক্ষোভে ফুসছেন পথচলতি মানুজনেরা। যা নিয়েই এবারে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাবিশ দিয়ে রাস্তা মেরামতিতে হাত লাগালো বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনী এলাকায় বিজেপির যুব মোর্চার কর্মীদের এমন উদ্যোগে অবাক হয়েছেন অনেকেই। শুধু তাই নয়, পথ চলতি মানুষজনদের বাহবাও কুড়িয়েছে যুব মোর্চার সদস্যরা। যদিও এই ঘটনা নিয়ে যুব মোর্চার নেতৃত্বদের অভিযোগ, শহরের কাউন্সিলররা সাধারণ মানুষের পরিষেবা নয়, কাটমানি তুলতেই এখন ব্যস্ত হয়ে রয়েছেন। আর যার জেরে বেহাল রাস্তা নিয়ে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তাদের আরো অভিযোগ, এই পুরসভার চেয়ারম্যান নিখোঁজ হয়ে রয়েছেন। যার বিরুদ্ধেও থানায় মিসিং ডায়েরি করবেন তারা। যদিও এই ঘটনা সম্পুর্ণ মিথ্যাচার ও অপপ্রচার বলে দাবি চেয়ারম্যানের।

বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে বেশকিছুদিন ধরেই রাস্তা নিয়ে দুর্ভোগে পড়েছেন পথ চলতি সাধারণ মানুষেরা। একদিকে শহরজুড়ে পাইপ লাইনের কাজের জেরে বিভিন্ন এলাকায় আস্ত রাস্তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কোথাও আবার পাইপ লাইনের কাজ সম্পুর্ন হয়ে যাবার পরেও মেরামতি হয়নি রাস্তা। আর যার জেরে মরণফাঁদ তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। এখানেই শেষ নয়, অধিকাংশ রাস্তা বেশ কয়েকবছর ধরে পুরসভা সঠিকভাবে মেরামতি না করায় পিচ ও পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর যে রাস্তা দিয়ে চলতে গিয়েই প্রায় প্রতিদিনই দুর্ঘটনার মুখে পড়ছেন শহরের মানুষেরা। দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরজুড়ে বেহাল রাস্তা নিয়ে এমন দুর্ভোগ চললেও কোন ভ্রুক্ষেপই নেই পুরসভা কতৃপক্ষের বলে অভিযোগ। আর যে কারণে পুরসভার প্রতি আস্থা হারিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হল যুব মোর্চা। এদিন সকাল থেকে শহরের ১১ নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনী এলাকায় রীতিমতো ইটের গুড়ো দিয়ে জল ছিটিয়ে রাস্তা সারাই করতে দেখা যায় বিজেপির যুব মোর্চার কর্মীদের। অফিস টাইমে যুব মোর্চার কর্মীদের রাস্তা মেরামতির এমন কর্মকান্ড যথেষ্টই প্রশংসা কুড়োয় পথচলতি মানুষজনদের। শুধু তাই নয়, যুব মোর্চার কর্মীদের এমন উদ্যোগকে স্বাদুবাদ জানান এলাকার সাধারণ বাসিন্দারাও। পুরসভার কাজ কেন সাধারণ মানুষকে রাস্তায় নেমে করতে হচ্ছে ? সে প্রশ্নও তুলেছেন এলাকার সাধারণ বাসিন্দারা। যদিও এই ঘটনা সম্পুর্ণ অপপ্রচার বলেই দাবি বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের।

যুব মোর্চার বালুরঘাট টাউন সভাপতি বাবুসোনা অধিকারী বলেন, কাউন্সিলররা এখন উন্নয়ন বাদ দিয়ে কাটমানি তুলতে ব্যস্ত। আর যে কারণে বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় চেয়ারম্যানের মিসিং ডায়েরি ও করবেন তারা।

এ কে গোপালন কলোনী এলাকার বাসিন্দা সাথী ঘোষ পাল ও অজিত সরকাররা বলেন, বেহাল রাস্তা দিয়ে চলাচল করতে প্রতিদিনই মানুষ দুর্ঘটনার মুখে পড়ছে। বালুরঘাট পুরসভার যে কাজটি অনেক দিন আগে করা উচিত ছিল এদিন বিজেপির ছেলেরা এসে তা করে গিয়েছে। তাদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহর জুড়ে পাইপ লাইনের কাজ চলছে। তাই সাধারণ মানুষকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। পুজোর আগে শহরের সমস্ত রাস্তা মেরামতির কথা তিনি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছেন। রাস্তা নিয়ে বিজেপি সম্পুর্ন মিথ্যাচার ও অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *