শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মনিবাগে অবস্থিত প্রদীপ সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পুর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ বিশিষ্ট ব্যক্তিগন।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরকে একদিকে যেমন অনেকেই নাটকের শহর বলে থাকে তেমনি কালিয়াগঞ্জ শহরকে খেলা ধুলার শহরও বলছে সবাই।কেননা কালিয়াগঞ্জ শহরে এই শীতের মরশুমে প্রতিদিন হয় ক্রিকেট প্রতিযোগিতা না হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা লেগেই আছে।তাই কালিয়াগঞ্জ পৌর শহরের পৌর পিতা হবার সুবাদে আমি গর্ব বোধ করি।কালিয়াগঞ্জ শহরের যুবকরা ভীষনভাবে খেলাধুলার সাথে যুক্ত থাকার কারনে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি।খেলা ধুলায় এই শহর আরো এগিয়ে চলুক কালিয়াগঞ্জ পৌর সভা সব সময় ভালো কাজের পাশে থাকবে আমি সেই প্রতিশ্রুতিই দিচ্ছি।

