বুনিয়াদপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে সকলের পরিষেবা দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম দুয়ারে ডাক্তার কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই পরিষেবা দিতে মালদা মেডিকেল কলেজ থেকে ১৬ জন ডাক্তারবাবু প্রতিনিধি দল দুয়ারে সরকারের ন্যায় দুয়ারে ডাক্তার কর্মসূচিতে পরিষেবা দেওয়ার জন্য এসেছেন। সমস্ত প্রকার রোগীদের বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিনের এই দুয়ারের ডাক্তার কর্মসূচি বুনিয়াদপুর মহাবিদ্যালয় বৈকাল চারটা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিনের এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে বহু বুনিয়াদপুর পৌরবাসীরা পরিষেবা নিতে ভিড় জমিয়েছেন।

