টোটো চালকের গাফিলতির কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই বাইক আরোহী। বাইক আরোহীরা বুনিয়াদপুর থেকে বংশীহারী জমবাগান এলাকায় এসি ফ্রিজের দোকানে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। যাবার পথে গিটটি মোড় এলাকায় একটি টোটো NH ৫১২ নাম্বার জাতীয় সড়কের রাস্তার ধার দিয়ে যেতে যেতে আচমকা রাস্তা পার হতে যায়। সেই সময় পিছনে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগে টোটোর সঙ্গে। ঘটনায় বাইকে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত মানের চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে টোটো চালক টোটো ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে আহত দুই যুবকের নাম আদিত্য সরকার (১৮) ও জয় ভৌমিক (২০) উভয়ের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত বিশরাইল মহাশুরা গ্রামে।
অন্যদিকে একটি টোটো পাল্টি খেয়ে গুতুরত আহত টোটোতে থাকা মাবুদ রানা (১৯) নামে ঝারপুকুর গ্রামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার অন্তর্গত ঝড়পুকুর গ্রামে। দুই বন্ধু জামাই বাবুর টোটো নিয়ে রশিদপুর চুল কাটাতে এসে বাড়ি যাবার পথে ঝাড়পুকুর গ্রামের টার্নিংয়ে টোটোটি পাল্টি খেয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আহত যুবককে নিয়ে আসা হয়েছে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত মানের চিকিৎসার জন্য যুবককে রেফার করেন চিকিৎসক।
এই বিষয়ে আহত বাইক আরোহী জয় ভৌমিক জানিয়েছেন আমরা বুনিয়াদপুর থেকে জামবাগন দোকানে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাবার পথে গিটটি মোড় এলাকায় একটি টোটো আচমকা রাস্তা পার হতে গিয়ে আমাদের বাইকের সামনে চলে আশে। আমরা টোটোর সঙ্গে ধাক্কা লেগে বাইক নিয়ে পরে গিয়ে আহত হয়েছি।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহীন আরাফাত জানিয়েছেন আমার বাড়ির সামনে দেখতে পাই একটি টোটো ট্রেনিং গুরাতে গিয়ে টোটোটি পাল্টি খেয়ে যায়। টোটোতে থাকা মাবুদ রানা টোটো নিচে চাপা পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছি।

