উল্লেখ্য বুনিয়াদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলিগারা এলাকায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব তহবিল থেকে কমিউনিটি হল করা হলো। এদিন ফিটে কেটে এই কমিউনিটি হলটি উদ্বোধন করলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন ও ভাই চেয়ারপারসন জয়ন্ত কুমার কুন্ডু। মূলত বুনিয়াদপুর পৌরসভা গঠন হওয়ার পর থেকেই পৌরসভার নিজস্ব কোন কমিউনিটি হল ছিল না।যার ফলে বুনিয়াদপুর পৌর এলাকার বাসিন্দাদের অতিরিক্ত টাকা ব্যায়ে বেসরকারি কমিউনিটি হল অথবা লজ ভাড়া করে যেকোনো অনুষ্ঠান করতে হতো, সেই দিক কি মাথায় রেখেই বুনিয়াদপুর পৌরসভা তার নিজস্ব তহবিল থেকে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয় করে কমিউনিটি হল করা, সেই হলের শুভ উদ্বোধন করা হলো। যার ফলে উপকৃত হবেন বুনিয়াদপুর পৌর এলাকার বাসিন্দারা। এখন স্বল্প টাকা ব্যয় করে পৌরসভার এই কমিউনিটি হল টি ব্যবহার করতে পারবেন পৌর এলাকার বাসিন্দারা, যেতে হবে না আর কোন বেসরকারি লজ বা উৎসব ভবনে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুমার কুন্ডু, বুনিয়াদপুর শহরে প্রাক্তন কাউন্সিলর, এছাড়াও তৃণমূলের নেতাকর্মীরা ও স্বনির্ভর দলের মহিলারা।
এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, বুনিয়াদপুর পৌরসভা গঠন হওয়ার পর থেকেই পৌরসভার নিজস্ব কোন কমিউনিটি হল ছিল না।যার ফলে সমস্যায় পড়তে হতো বুনিয়াদপুর পৌর এলাকার বাসিন্দাদের, একদিকে যেমন বেসরকারি লজ ও উৎসব ভবন নির্ধারিত মূল্য থেকে বেশি টাকা ব্যয় করে ভাড়া করে যে কোন অনুষ্ঠান করতে হতো। বুনিয়াদপুর পৌরসভা সেই দিকগুলি মাথায় রেখেই প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে নিজস্ব তহবিল থেকে কমিউনিটি হল করা হলো। যা আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। উপকৃত হবেন পৌর এলাকার বাসিন্দারা।

