উল্লেখ্য বংশীহারী ব্লকের ছয়টি স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত নাট্য উৎসব ২০২৩ শুরু হল বুনিয়াদপুরে। ১৬-১৭ সেপ্টেম্বর এই দুই দিন এই নাট্যোৎসব পরিবেশন হবে বুনিয়াদপুর সুকান্ত ভবনে। বাংলাদেশ থেকে আগত শিল্পী ও বংশীহারী ব্লকের ছয়টি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই নাট্য উৎসব পালন করা হবে। এদিন সেখানে অরণী নাট্য সংস্থার সমস্ত সদস্য সদস্যরা উপস্থিত সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর পরেই শুরু হয় বংশীহারী ব্লকের শিহল উচ্চ বিদ্যালয় এর পরিবেশনায় পরিবেশ বান্ধব নাটক গাছ লাগান প্রাণ বাঁচান। পাশাপাশি বিভিন্ন সামাজিক দিকগুলি নাটকের মাধ্যমে তুলে ধরে দর্শকদের মধ্যে সচেতনতার বার্তা প্রদান করায় তরণী নাট্য সংস্থার মূল লক্ষ্য বলে জানা গেছে।
এ বিষয়ে অরণে নাট্য সংস্থার সভাপতি পবিত্র কুমার দাস জানিয়েছেন, আজকে আমরা বুনিয়াদপুর অরণী নাট্য সংস্থার পক্ষ থেকে এপার বাংলা ও ওপার বাংলার নাট্য কর্মীদের সমন্বয়ে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম নাটকের মধ্য দিয়ে দর্শকদের মাধ্যমে পরিবেশন করব। যা আজকে ও কালকে আমাদের এই প্রোগ্রাম চলবে। আগামী দিনেও এই ভাবেই অরনি নাট্য সংস্থা নাটকের মাধ্যমে সামাজিক দিকগুলি তুলে ধরবে

