ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি বাড়ি।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা : ——–ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি বাড়ি। এলাকার মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। গ্রামের মানুষ ছুটে না এলে গোটা গ্রাম পুড়ে ছাই হয়ে যেত এদিন। যদিও দমকলের দেখা মেলে নি। ঘটনার ৩ ঘন্টা পরও দমকল আসে নি বলে ক্ষোভ দেখান গ্রামবাসী। অসহায় পরিবারগুলি সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। চাঁচল মহকুমার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামের ঘটনা। বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরের উনুন থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *