মহিলা যাত্রীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলে বাস না থামিয়ে দ্রুত চলে যাওয়ার অভিযোগ তুলে তিন দফা দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) ইসলামপুর ডিপো ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মহিলা যাত্রীদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলে বাস না থামিয়ে দ্রুত চলে যাওয়ার অভিযোগ তুলে তিন দফা দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) ইসলামপুর ডিপো ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম। বুধবার ইসলামপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক স্বামী খান জানান, গুঞ্জুরিয়া এলাকায় বাস স্টপেজ চালু করা, ইসলামপুর বাইপাস হয়ে রসাখোয়া পর্যন্ত এনবিএসটিসি বাস পরিষেবা শুরু করা এবং মহিলা যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করার দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম।

বাইট: স্বামী খান(সম্পাদক, সিপিআইএম ইসলামপুর ২ নম্বর এরিয়া কমিটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *