রাওয়া প্রতিযোগিতায় রাজ্যসেরা গঙ্গারামপুরের দুই প্রতিভা, ‘রাওয়া রত্ন’ পৌলোমী-রিদম

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৬ সেপ্টেম্বর।
সঙ্গীত ও সাংস্কৃতিক প্রতিভার মঞ্চে ফের সাফল্য দক্ষিণ দিনাজপুরের। রাওয়া কম্পিটিশনে রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করে ‘রাওয়া রত্ন’ সম্মানে ভূষিত হল গঙ্গারামপুরের আরতি মিউজিক একাডেমির ছাত্রী পৌলোমী বসাক। একই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন একাডেমির আর এক ছাত্রী রিদম চাকী।
জানা গিয়েছে, গত ২৯ আগস্ট বালুরঘাটে অনুষ্ঠিত জেলা স্তরের রাওয়া প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেন পৌলোমী বসাক এবং দ্বিতীয় হন রিদম চাকী। এরপর গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় ফের নজরকাড়া সাফল্য আসে তাঁদের। রাজ্যস্তরে প্রথম হয়ে ‘রাওয়া রত্ন’ সম্মান অর্জন করেন পৌলোমী বসাক। রিদম চাকীও রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন।
এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি আরতি মিউজিক একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সহপাঠীরা। তাঁদের মতে, নিয়মিত অনুশীলন, নিষ্ঠা ও প্রশিক্ষণের ফলেই এই সাফল্য এসেছে।
আরতি মিউজিক একাডেমির পক্ষ থেকে বলা হয়, “পৌলোমী ও রিদমের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। জেলা পেরিয়ে রাজ্যস্তরে নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে তারা একাডেমির পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের নামও উজ্জ্বল করেছে। আগামী দিনে আরও বড় মঞ্চে তারা সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *