সেবা মেরা যোগদান’ কর্মসূচিতে গঙ্গারামপুরে রক্তদান শিবির

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

‘
গঙ্গারামপুর, ২৫ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর।
‘সেবা মেরা যোগদান’ কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। শুক্রবার গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে আয়োজিত এই শিবিরে প্রশাসনের আধিকারিক, সমাজসেবী-সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ী, সমাজসেবী সুবোধ সরকার, অশোক বর্ধন-সহ আরও অনেকে।স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন উপস্থিত রক্তদাতারা। তাঁদের হাতে শংসাপত্র ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানা যায়।
গঙ্গারামপুরের বিডিও অনিরুদ্ধ লাহিড়ী বলেন,“রক্তদান একটি মহৎ সামাজিক কাজ। ‘সেবা মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। আগামী দিনেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হবে।”
সমাজসেবী অশোক বলেন,“রক্তের প্রয়োজন মেটাতে স্বেচ্ছায় রক্তদানের কোনও বিকল্প নেই। প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনে আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
শিবির ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সমাজসেবী ও রক্তদাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *