, বালুরঘাট ২৭ নভেম্বর————- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় বুধবার মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হওয়া সুকুমার দাস (৪৮) চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি দুর্গা মন্দির এলাকার বাসিন্দা সুকুমার দাস ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরবাইক সোজাসুজি ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হন তিনি।
স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

