বালুরঘাটে হিন্দু সুরক্ষা সমিতির গুরুত্বপূর্ণ কর্মী সভা, উপস্থিত রাজ্য সভাপতি-সহ জেলার নেতৃত্ব

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট ৩ জুন দক্ষিণ দিনাজপুরঃ—————-—-হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার বালুরঘাটে এক বৃহৎ কর্মী সভার আয়োজন করা হয়।সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস, জেলা সভাপতি ব্রজ কিশোর প্রামাণিক,জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রঞ্জিত মাঝি, সহ-সভাপতি প্রদীপ প্রামানিক, সহ-সম্পাদক গৌতম মণ্ডল-সহ সংগঠনের বহু কর্মী ও সমর্থক।
সভায় বক্তারা বলেন, হিন্দু সুরক্ষা সমিতি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে আরও বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ্যে সংগঠন এগিয়ে যাবে বলেও জানানো হয়।
এদিনের সভায় সংগঠনের সাংগঠনিক বিস্তার, ভবিষ্যৎ কর্মসূচি এবং হিন্দু সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংগঠনের উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হবে।
সভা শেষে হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস বলেন,“হিন্দু সমাজের অধিকার,নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দাবিকে আরও শক্তিশালী করতে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত করে মানুষের পাশে দাঁড়ানোর কাজ অব্যাহত থাকবে।”
জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা এই কর্মী সভায় অংশগ্রহণ করেন, ফলে সভাস্থলে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *