নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে মুমূর্ষ রোগীর জন্য হাসপাতালে গিয়ে রক্ত দিলেন গঙ্গারামপুরের সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন,তাকে সাধুবাদ জানালেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

দক্ষিণ দিনাজপুর;— প্রচারে বেরিয়ে খবর পেতেই মহকুমা হাসপাতালে ছুটে গিয়ে মূর্মুর্ষ এক মহিলা রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ৪১নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। রবিবার দুপুরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের কালদিঘিতে গিয়ে রক্তদান করেন বিপ্লব বর্মন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কালদিঘি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তদান করার ফলে ওই মুশত রোগীর জীবন ফিরে পেলে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সিপিএম প্রার্থীর এমন মানবিকতায় ধন্যবাদ জানিয়েছেন অসুস্থ রোগীর পরিবার সহ এলাকাবাসীরা। হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কুশকারী গ্রামের বাসিন্দা হজরত আলীর আত্মীয় আছমা বিবি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের কালদিঘিতে ভর্তি হন।সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা তার আত্মীয়কে জানান এখনি রাত জন্য এক বোতল রক্তের প্রয়োজন।তড়িঘড়ি এই সময়ে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। ভোট চলাকালীন রক্তের সংকট রয়েছে হাসপাতাল গুলিতে।সেই খবর পৌঁছায় তপন ব্লকের দাঁড়ালহাট স্কুলের শিক্ষক তথা ৪১নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মনের কাছে।তিনি ভোট প্রচারের জন্য গঙ্গারামপুর শহরেই ছিলেন।খবর পাওয়া মাত্রই তিনি রবিবার দুপুরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে ওই মুমূর্ষ রোগী গৃহবধূর জীবন বাঁচান। তরুণ যুবক শিক্ষক তথা ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিপ্লব বর্মন বলেন,”ছোটবেলা থেকেই সমাজ সেবামূলক কাজ করার নেশা তার।খবর পেয়েই ওই মহিলার পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।” এমন সময়ে রক্তদান করে তার আত্মীয়র জীবন বাঁচানো হজরত আলী একজন বলেন,”ধন্যবাদ দিয়ে ছোট করবো না,এমন অসময়ে পাশে দাড়ানোর জন্য তাকে আশীর্বাদ করি তিনি যেন মানুষের জন্য করার সুযোগ পান।” ভোটের মধ্যেও যে মানুষের কাছ থেকে মানবিকতা হারিয়ে যায় তা শিক্ষক তথা ৪১ নম্বর গঙ্গারামপুরের সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন প্রমাণ করলেন। যেকোনো সময়েই মানুষজনের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *