পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে, কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে, কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালা। কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগেএই বিশেষ কর্মশালাটির আয়োজন করা হয়েছিল পুর বিবেকানন্দ উৎসব ভবনে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও কৃষি বিশেষজ্ঞরা। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ, চোপড়া বিজ্ঞান কেন্দ্রের বিশিষ্ট আধিকারিক ডক্টর ধনঞ্জয় মন্ডল, এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বুলি রায়।
​এছাড়াও কৃষকদের সঠিক দিশা দেখাতে উপস্থিত ছিলেন উপ-কৃষি অধিকর্তা ধ্যানেশ্বর দাস এবং ব্লক প্রাণিসম্পদ আধিকারিক ডাক্তার মানিক লাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *