স্ট্রং রুমের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর স্ট্রং রুমের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে পরিদর্শনে গেলেন কংগ্রেস প্রার্থীরা।শনিবার সকালে শিলিগুড়ি কলেজে অবস্থিত স্ট্রং রুমে যান তাঁরা।এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক ধারা,মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী অমিতাভ সরকার এবং ফাঁসিদেওয়া কেন্দ্রের প্রার্থী নবনীতা তির্কি।পরিদর্শনকালে প্রার্থীরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা,সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন খতিয়ে দেখেন।নির্বাচন পরবর্তী এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ভোটযন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দেন তাঁরা।কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে,স্বচ্ছ ও নিরপেক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *