অ্যাম্বুলেন্স চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা,গঙ্গারামপুর কালদীঘি হাসপাতালের সামনে সচেতনতা কর্মসূচি ট্রাফিক পুলিশের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর, ১৩সেপ্টেম্বর।
দুর্ঘটনা এড়াতে এবং রোগী নিয়ে যাওয়ার সময় নিরাপদে অ্যাম্বুলেন্স চালানোর বিষয়ে চালকদের বিশেষ বার্তা দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। রবিবার গঙ্গারামপুরের কালদীঘি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে ট্রাফিক আইন ও নিরাপদ যান চলাচল সংক্রান্ত সচেতনতা কর্মসূচি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস,সহ আরো অনেকেই।
হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে জরুরি পরিষেবা দিতে গিয়েও যাতে ট্রাফিক আইন লঙ্ঘন না হয় এবং দুর্ঘটনার ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হয় এদিন।
এদিন অ্যাম্বুলেন্স চালকদের গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করা, সিগন্যাল ও ট্রাফিক নিয়ম মেনে চলা-সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি রোগী বহনের সময় অন্য যানবাহনের সঙ্গে কীভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়।
গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস,“অ্যাম্বুলেন্স অত্যন্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত।রোগীর দ্রুত চিকিৎসার প্রয়োজন রয়েছে ঠিকই, কিন্তু দ্রুততার পাশাপাশি নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাম্বুলেন্স চালকদের ট্রাফিক আইন মেনে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হবে। কোনও পরিস্থিতিতেই বেপরোয়া গতিতে গাড়ি চালানো উচিত নয়। চালক ও রোগীর নিরাপত্তার কথা মাথায় রেখেই সকলকে গাড়ি চালানোর জন্য বলা হয়েছে।” ট্রাফিক পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *