শিববাড়িতে সোনার দোকানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, উদ্ধার রুপো ও সোনার গয়না,পাঠানো হল আদালতে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ৩অক্টোবর।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সোনার দোকানে চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তপনের আজামতপুরের বাসিন্দা মন্তু প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি যাওয়া রুপো ও সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন ঝন্টু হালদার (৩২), রাজু দেব (৩২), নন্দদুলাল রায় ওরফে দয়াল (২৫) এবং মন্তু প্রামাণিক। ঝন্টু হালদারের বাড়ি গঙ্গারামপুর থানার বাঁধমোড় এলাকায়, রাজু দেবের বাড়ি কালিতলায় এবং নন্দদুলাল রায় ওরফে দয়ালের বাড়ি পূর্ব হালদারপাড়ায়। অপর ধৃত মন্তু প্রামাণিক তপনের আজামতপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে গঙ্গারামপুরের শিববাড়ি এলাকায় একটি ছোট গয়নার দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে প্রায় ১০ভরি রুপোর গয়না এবং ৩গ্রাম সোনার গয়না চুরি যায় বলে অভিযোগ।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তপনের মন্তু প্রামাণিকের নাম জানতে পারে। এরপর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মন্তুর কাছ থেকে ১১২.৭ গ্রাম রুপোর গয়না এবং ৫৪০ মিলিগ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে।
শনিবার বেলা ১২টা নাগাদ চার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,চুরি যাওয়া সামগ্রীর বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *