মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে শোকজের উত্তর দিলেন DA ইস্যুতে ধর্মঘটে সামিল তপন সদর চক্রের শিক্ষক-শিক্ষিকারা। এদিন বিকেলে তপন সদর চক্রের অফিসে এসে হাজির হন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তথা এবিপিটিএর শিক্ষক শিক্ষিকারা । যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের তপন সদর চক্রের সম্পাদক দীপঙ্কর মহন্ত সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ১০ মার্চ বকেয়া DA প্রদানের দাবিতে ধর্মঘট পালন করেন সরকারি কর্মচারীরা। যেখানে সামিল ছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। সেইমতো সেই সমস্ত শিক্ষকদের শোকজ পাঠানো হয় শিক্ষা দপ্তর থেকে। এদিন আনন্দের মেজাজে একে অপরকে মিষ্টি মুখ করানোর মধ্যে দিয়ে সেই শোকজের জবাব দিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

