সরকারি প্রকল্প পেতে দুয়ারে ক্যাম্পে আসা গ্রামের সাধারণ মানুষজন ঠিকঠাক আবেদন করতে পারছেন কি না।আবদেন পত্র পুরন করতে অসুবিধা হচ্ছে কী না । দুয়ারে সরকারের ক্যাম্প ঘুরে ঘুরে গ্রামের সাধারণ মানুষজনের কাছ থেকে যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান আনসার আলি।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিনোদন রাজ্য

গ্রামের কোনো মানুষ যেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন। সেদিকে নজর দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে। বর্তমানে ষষ্ঠ দফায় চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই মত সোমবার ছিল তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের মাগুরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসেছিল ষষ্ঠ দফায় দুয়ারে সরকার ক্যাম্প। সকাল থেকে রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন মাগুরপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারের সরকার ক্যাম্পে এসে হাজির হন। সেখানে হাজির হন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,যুগ্ম বিডিও পরিমল কুমার দাস,রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার আলি। গ্রামের সাধারণ মানুষজন সরকারি প্রকল্প গুলিতে ঠিকঠাক মত আবেদন করতে পারছেন কী না। সেটা যাচাই করতে লাইনে দাড়িয়ে থাকা প্রতিটি মানুষের সঙ্গে কথা বলেন যুগ্ম বিডিও পরিমল কুমার দাস ও রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার আলি। স্বাভাবিক ভাবে প্রধানকে পেয়ে একটু হলেও স্বস্তির হাফ সাধারণ মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *