জেলা তৃণমূল সভাপতি দলবিরোধী কাজের জন্য জেলার ১৯জনকে বহিষ্কার করল,৭জনকে করা হল সারা জীবনের জন্য বহিষ্কার

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৪ জুন দক্ষিণ দিনাজপুর ঃ-দলের নির্দেশকে অমান্য করে যারা তৃণমুলের পদে থেকেও নির্দল প্রার্থী হিসেবে ভোট দাঁড়িয়েছেন এমন ১৯জনকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করল শাসকদল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমুলের দলীয় কার্য্যালয়ে বসে জেলা তৃণমূল সভাপতি এই বহিস্কার করার কথা জানান। জেলার মধ্যে গঙ্গারামপুরে ৬জনকে, তপনে ১জন,বংশীহারীতে ৩জন,হরিরামপুরে ১জন,কুমারগঞ্জে ৫জন,হিলিতে ২জন,কুশমন্ডিতে ১জনকে বহিস্কার করল। সারা জীবনের জন্য দল থেকে ৭জনকে বহিষ্কার করা হয়েছে। বাকিদের বহিষ্কার করা হবে।
জেলা প্রশাসন সুত্রে খবর এবছর গঙ্গারামপুর ব্লক থেকে ১১জন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তাদের নমিনেশন তুলে নিয়েছেন। সুত্রের খবরে যানা গিয়েছে যে,চুড়ান্ত পর্যায়ের নমিনেশনে বহু নির্দল প্রার্থী এবারের ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছে। গঙ্গারামপুরের স্টেডিয়ামে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি করতে এসে তৃণমুলের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দোপাধ্যায় বলেই গিয়েছিলেন যারা দলে টিকিট না পেয়ে নির্দলে ভোটে দাঁড়িয়েছে জয়লাভ করবে তাদের আর দলে ফেরানো হবে না। তাঁর নির্দেশের পরেও বহু তৃণমুল প্রার্থী দল থেকে পঞ্চায়েতের প্রার্থীপদ না পেয়ে নির্মূলে ভোটে দাঁড়িয়ে লড়াই করার সিধান্ত নিয়েছে।যা ২০১৮ সালের তুলানায় অনেক বেশি।
রবিবার সাংবাদিক বৈঠক করে গঙ্গারামপুরে তৃণমুলের কার্য্যালয়ে জেলা তৃণমুলের সভাপতি মৃণাল সরকার জানান জেলাজুড়ে ১৯জনকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁর মধ্যে ৭ জনকে সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। যা রাজ্য নেতৃত্বের নির্দেশে করা হয়েছে। এবার তারা বুঝবে দল পাশে না থাকলে তাঁর পাশে কেউ থাকে না। এবিষয়ে জেলা বিজেপির সম্পাদক অশোক বর্ধন বলেন, তৃণমুল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব ভরপুর।যত তারা দল থেকে বের করে দেবে নেতা কর্মীদের আমাদের ততই হবে লাভ। এখন দেখার বিষয় এটাই যে,শাসক দল এমন কর্মসুচি নেবার ফলে তারা কতটা লাভবান হতে পারে নাকি বিজেপির শক্তিবাড়বে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *