প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম রক্তদান করলেন আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়। রক্তদানের মতো মহান কাজে এগিয়ে আসায় রাম বাবুকে সাধুবাদ জানিয়েছেন তপনবাসী।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তপন,২৪ অগাস্ট :————–
জেলার বালুরঘাট,গঙ্গারামপুর সহ হাসপাতাল গুলিতে চলছে রক্তের সংকট। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে জেলার রোগীর আত্মীয় স্বজনদের। রক্তের সংকট দুর করতে এগিয়ে এসেছেন জেলা প্রশাসন। সেই মত জেলা প্রশাসনের উদ্যোগে ও সমবায় দপ্তরের আয়োজন বৃহস্পতিবার তপন ব্লকের রবীন্দ্রভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরের সূচনা করেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ। সেখানে হাজির হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন আজমাতপুরের নব নির্বাচিত প্রধান রামপ্রসাদ রায়। প্রধান হবার পর এই প্রথম স্বেচ্ছায় রক্তদান করলেন তিনি। রাম বাবুর মহান কাজে খুশি তপনবাসী।
বৃহস্পতিবার তপনের রক্তদান শিবিরে বিডিও তীর্থঙ্কর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন এআরসিএস সুমন সরকার,তপন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনিকূল আলম,আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা প্রমুখ। প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বেশ কয়েকজন মহিলাকেও এদিন রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *