পুষ্টিহীনতায় ভোগে এমন ২৪০ জন শিশুর পরিবার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং মুরগির ছানা প্রদান কর্মসূচি করল তপন ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর।

সোমবার দুপুর আনুমানিক ১টা নাগাদ তপন কিষাণ মাণ্ডিতে এই কর্মশালার আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল তপন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। যেখানে উপস্থিত ছিলেন তপন ব্লকের BDLO ডঃ শেখর পাল, দপ্তরের জেলা অবজারভার ডঃ প্রশান্ত ভগৎ, তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠক, CDPO সায়ন মণ্ডল, তপন পঞ্চায়েতের সমিতির সহ-সভাপতি আনিকুল আলম সহ অন্যান্য বিশিষ্টজনরা। উল্লেখ্য, […]

Continue Reading

স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ৭২ঘণ্টার মধ্যেই মৃত্যু হল স্বামীর,ঘটনাটি গঙ্গারামপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকার একটি আম বাগানের মধ্যে। যুবকের মৃত্যুর ঘটনায় মৃত গৃহবধূর বাবার বাড়ির আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে উঠলো অপহরণ করে যুবককে খুনের অভিযোগ,শোরগোল এলাকাজুড়ে,তদন্তে পুলিশ

গঙ্গারামপুর ১৪আগস্ট দক্ষিণ দিনাজপুর :————-–গৃহবধূর মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যেই ফের অস্বাভাবিকভাবে মৃত্যু হল স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকার একটি আমবাগানের মধ্যে।মৃত যুবকের পরিবারের লোকজনদের অভিযোগ,শ্বশুরবাড়ি লোকজন তাদের মেয়ের মৃত্যুর পরে তাদের জামাইকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে দেহ।গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুর বাড়ির স্বামীসহ […]

Continue Reading

প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানা এলাকার এক কিশোরীকে অপহরণ হয়ে যাওয়ার দেড় মাসের মধ্যেই গঙ্গারামপুর থানার পুলিশ হরিয়ানা রাজ্যের গুড়গ্রাম থেকে অপহরণ হয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

 গঙ্গারামপুর ১৪ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :——– প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরী অপহরণ হয়ে যাওয়ার দেড় মাসের মধ্যেই পুলিশ তাকে উদ্ধার করল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ হরিয়ানা রাজ্যের গুড়গ্রাম থেকে অপহরণ হয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করে সোমবার সকালে থানায় নিয়ে আসে।পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর থানা পুলিশ সূত্রে জানা […]

Continue Reading

বংশীহারিতে নির্মানের তিন মাসের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত কালভার্ট! আঁতকে উঠলো বাসিন্দারা। যোগাযোগ বিচ্ছিন্ন পাচটি গ্রামের।

বালুরঘাট, ১৩ আগষ্ট ————– হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত কালভার্ট! দেখলে আঁতকে উঠবেন আপনিও। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামপুর এলাকায়। ঘটনা নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মাত্র তিনমাস আগে তৈরি হয়েছিল বড় মাপের ওই কালভার্টটি। যেখানে নামমাত্র সিমেন্ট […]

Continue Reading

পি এইচ ই দপ্তরের অগ্নিকান্ডের তদন্তে বালুরঘাটে আসলো ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ কে সঙ্গে নিয়ে দিনভর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের।

বালুরঘাট, ১৩ আগষ্ট ———— বালুরঘাটে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নামলো ফরেনসিক বিশেষজ্ঞরা। রবিবার শহরের রঘুনাথপুর এলাকায় অবস্থিত সরকারী ওই দপ্তরে আগুন লাগবার প্রকৃত কারন খুজতে কলকাতা থেকে ফরেনসিক বিশেষজ্ঞর একটি বিশেষ টিম এসে পৌঁছায়। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ সাহা ও তার টিম এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বালুরঘাটে পুড়ে যাওয়া […]

Continue Reading

উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন সংগঠিত করতে দক্ষিণ দিনাজপুরে জেলা সম্মেলনের আয়োজন হরিজনদের। ২১ জনের নতুন কমিটি করে সম্পাদকের দায়ীত্ব্ব দেওয়া হয় বিজয় বাসফোরকে।

বালুরঘাট, ১৩ অগাস্ট———- উত্তরবঙ্গ জুড়ে নিজেদের দাবি-দাওয়া সংক্রান্ত আন্দোলনকে আরো জোরদার করতে উত্তরবঙ্গ ব্যাপী সংগঠনের সাথে যুক্ত হল দক্ষিণ দিনাজপুরের হরিজনরা। রবিবার দক্ষিণ দিনাজপুর হরিজন কল্যান সমিতি নামে ওই সংগঠনটিকে একত্রিত করা হয় নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে ওই সংগঠনটিতে। যে সংগঠনের এদিন জেলা কমিটির প্রথম জেলা সম্মেলনও অনুষ্ঠিত হয় বালুরঘাটে। এদিন […]

Continue Reading

উৎস -সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সেবামূলক পত্রিকার উদ্যোগে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হ’ল ঋতু ভিত্তিক সাহিত্য সভা এবং রবি স্মরণ

গঙ্গারামপুরে  অধ্যাপক অপূর্ব লাল মজুমদারের বাসভবনে আয়োজিত এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, সন্ধ্যা প্রদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক কানাই হালদার, কবি রিপ্লাই রায়, শিক্ষক জয়ন্ত আচার্য, পত্রিকার সম্পাদক গুরুদাস বিশ্বাস প্রমুখ। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মিসা সরকার। নৃত্য পরিবেশন […]

Continue Reading

স্বাধীনতা দিবসকে সামনে রেখে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের পক্ষ থেকে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের মিলনী ক্লাব ভাঙ্গনে, রক্তদান করলেন সংগঠনের ৪০ জন সদস্য। সংগঠনের সদস্যদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই

 গঙ্গারামপুর ১৩ অগাস্ট দক্ষিণ দিনাজপুর : স্বাধীনতা দিবসকে সামনে রেখে নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটারস ত্র্যাসোসিয়েশনের গঙ্গারামপুর বিভাগের পক্ষ থেকে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব প্রাঙ্গনে। সেখানে প্রায় ৪০ জন সংগঠনের গঙ্গারামপুর বিভাগের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। এতে হাসপাতালে চলা তীব্র রক্ত সংকট কমবে বলে তারা […]

Continue Reading

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর আঞ্চলিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে , অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক

গঙ্গারামপুর,১৩ অগাস্ট : নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আঞ্চলিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরে রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠে। এদিনের অনুষ্ঠানে গঙ্গারামপুর শহরের ৮ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র ছাত্রী অংশ নিয়ে ছিল। অনুষ্ঠানে সংগঠনের নেতাদের ভিড় হয়েছিল ব্যাপক। লেখা পড়ার পাশাপাশি পড়ুয়াদের শারিরীক বিকাশ […]

Continue Reading

করদহতে ঘর থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

তপনে রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ঘটনা জানাজানি হলে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ এলাকায়। জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম পূজা মার্ডি(১৬), বাবার নাম সুরেশ মার্ডি, ওই এলাকায় থাকতেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শোবার ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান […]

Continue Reading