হরিরামপুরে ফের উপনির্বাচন করানোর দাবি, বিপ্লব মিত্রকে নিশানা কল্যাণের ‘ভানিশ কুমার ভানিশ হলে বিজেপিও ফিনিশ’—ফোনে কর্মীদের বার্তা মমতার

বালুরঘাট, ৫ অক্টোবর। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সুকান্ত ভবনে কর্মীসভা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে অনুমতি না মেলায় গঙ্গারামপুরের নন্দনপুরে তৃণমূল নেতা মৃণাল সরকারের বাড়িতে কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক চলাকালীনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কর্মীদের উদ্দেশে একাধিক রাজনৈতিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে […]

Continue Reading

শিববাড়িতে সোনার দোকানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, উদ্ধার রুপো ও সোনার গয়না,পাঠানো হল আদালতে

 গঙ্গারামপুর ৩অক্টোবর। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সোনার দোকানে চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তপনের আজামতপুরের বাসিন্দা মন্তু প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে চুরি যাওয়া রুপো ও সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, […]

Continue Reading

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গঙ্গারামপুরে সিপিএমের মিছিল‘ভোট চোর জ্ঞানেশ কুমার’ স্লোগান, বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর দাবি

 গঙ্গারামপুর ২ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। শুক্রবার গঙ্গারামপুরে দলের পক্ষ থেকে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এদিন ‘ভোট চোর জ্ঞানেশ কুমার’ স্লোগানকে সামনে রেখে গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে মিছিলটি […]

Continue Reading

গঙ্গারামপুরের মাসনাতলায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন উপস্থিত কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ বিজেপি নেতৃত্ব

 গঙ্গারামপুর ১ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর শহরের মাসনাতলায় শ্রদ্ধার সঙ্গে স্থাপন করা হল রাজবংশী সমাজের অন্যতম শ্রদ্ধেয় মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তাপস চন্দ্র রায়, বিদ্যুৎ রায়, বুধরাই টুডু, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু, সমাজসেবী স্বরূপ চৌধুরী-সহ […]

Continue Reading

মাঠের ধান এবার পাড়ি দেবে বিশ্ববাজারে! দক্ষিণ দিনাজপুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভাবনা

  বালুরঘাট, ৩০ সেপ্টেম্বর-–মাঠে ধান ফলছে। এ বার সেই ধানকে ঘিরেই জেলার অর্থনীতির নতুন দরজা খোলার ভাবনা। উৎপাদিত ধান থেকে উন্নত মানের চাল তৈরি করে বৃহত্তর বাজার, এমনকি বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা শুরু হল। বুধবার বালুরঘাটের সার্কিট হাউসে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের […]

Continue Reading

জ্ঞানেশের ছবিতে জুতোপেটা, পুড়ল মোদি-শাহর কুশপুতুল! বালুরঘাটে কংগ্রেসের বিক্ষোভে তুমুল উত্তেজনা

  বালুরঘাট, ৩০ সেপ্টেম্বর—- কুশপুতুলে আগুন, জ্ঞানেশ কুমারের ছবিতে জুতোপেটা, সঙ্গে কান ধরে উঠবস! মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়ে বুধবার বিকেলে বালুরঘাটে বিক্ষোভে নামল জেলা কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলও পোড়ানো হয়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এ দিন বালুরঘাটের জেলা কংগ্রেস কার্যালয় […]

Continue Reading

তৃণমূলে পদত্যাগের ধাক্কা, ডাঙা পঞ্চায়েতে গেরুয়া পালাবদল! কেন্দ্রীয় বাহিনীর পাহারায় প্রধান-উপপ্রধান গড়ল বিজেপি

   বালুরঘাট, ৩০ সেপ্টেম্বর —— দুর্নীতির অভিযোগ, পদত্যাগে অচলাবস্থা, তারই মধ্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে উড়ল গেরুয়া আবির। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে বুধবার বালুরঘাট শহর লাগোয়া ডাঙা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গরহাজিরার মধ্যেই প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন বিজেপির অসিত সরকার এবং বাপী বর্মন। বোর্ড গঠনকে ঘিরে সকাল থেকেই এলাকায় […]

Continue Reading

অসমের জঙ্গি মামলার সূত্র ধরে বংশীহারিতে NIA-র হানা! কৃষকের নিখোঁজ ছেলেকে ঘিরে বাড়ছে রহস্য

  বংশীহারি, ২৯ সেপ্টেম্বর— অসমের একটি জঙ্গি সংগঠন সংক্রান্ত মামলার তদন্তের সূত্র ধরে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে কৃষকের বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। মঙ্গলবার সকাল থেকেই বংশীহারি থানার কুশকারি এলাকার মুন্দেহেরে মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালান NIA-র চার সদস্যের একটি দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে ছিলেন বংশীহারি থানার বিশাল পুলিশ বাহিনী। আচমকা এই […]

Continue Reading

জ্ঞানেশের ছবি পুড়ল, ভাঙল বিক্ষোভের বেড়া! ভোটার তালিকা নিয়ে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের তাণ্ডব

জ্ঞানেশের ছবি পুড়ল, ভাঙল বিক্ষোভের বেড়া! ভোটার তালিকা নিয়ে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের তাণ্ডব বালুরঘাট, ২৮ সেপ্টেম্বর: ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তাপের আঁচ এ বার দক্ষিণ দিনাজপুরের ব্লক স্তরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার জেলার একাধিক জায়গায় পথে নামল মহিলা কংগ্রেস। বালুরঘাটে জ্ঞানেশ কুমারের ছবি দেওয়া প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হল। […]

Continue Reading

জ্ঞানেশের ছবি পুড়ল, ভাঙল বিক্ষোভের বেড়া! ভোটার তালিকা নিয়ে দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের তাণ্ডব

  বালুরঘাট, ২৮ সেপ্টেম্বর: ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক উত্তাপের আঁচ এ বার দক্ষিণ দিনাজপুরের ব্লক স্তরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার জেলার একাধিক জায়গায় পথে নামল মহিলা কংগ্রেস। বালুরঘাটে জ্ঞানেশ কুমারের ছবি দেওয়া প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হল। হরিরামপুরে আবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে অফিসের মূল দরজার […]

Continue Reading