বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুরে দ্বাদশ শ্রেণী এক ছাত্রের মৃত্যুর ঘটনায় শোরগোল, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর ২৪ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।গলাই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করা এক কিশোর।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড রশিদপুর এলাকায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম আদনান সামি, বয়স ১৭ বছর।ওই ছাত্র কলকাতা থেকে পড়াশুনা করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল ওই যুবক।পিতার নাম মেহেবুবর রহমান,তার বাড়ি কুশমন্ডি থানার অন্তর্গত কুশাপুকুর এলাকায়। ২০১৬প্যানেলে বংশীহারী উচ্চ বিদ্যালয়ের সায়েন্সের শিক্ষক হিসাবে কর্মরত হয় মৃত ছাত্রের বাবা।তারপর থেকে বুনিয়াদপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ড […]
Continue Reading
