ফুলবাড়িতে সরকারি বাস ও বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় ২০ যাত্রী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট ৩০ জুন।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় সরকারি যাত্রীবাহী বাস ও বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর জখম হন ডাম্পারের চালকও। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার সকাল সোয়া ১০টা নাগাদ গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বালুরঘাট থেকে গঙ্গারামপুরগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ২০জন যাত্রী আহত হন।গুরুতর জখম হন ডাম্পারের চালক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ।
আহতদের দ্রুত উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহত ডাম্পার চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার এক প্রত্যক্ষদর্ষী ও আহত ব্যক্তিরা জানান,” ভয়ংকর দুর্ঘটনা ঘটে গেল।বেশ কয়েকজন আহত হয়েছে।”
এদিকে দুর্ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বালুরঘাট, রায়গঞ্জ, মালদাসহ বিভিন্ন রুটের বহু যাত্রী ও যানবাহন আটকে পড়ে। পরে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *