, কালিয়াগঞ্জ: রাজ্য সরকারের স্বল্পমূল্যের খাবার প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মাত্র ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হচ্ছে। এই উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।
রোগীর পরিজনদের দাবি, অল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়ায় হাসপাতালে দীর্ঘ সময় থাকতে অনেক সুবিধা হচ্ছে। বাজারে খাবারের বাড়তি দামের তুলনায় মাত্র ৫ টাকায় মাছ-ভাত পাওয়া তাঁদের কাছে অত্যন্ত উপকারী উদ্যোগ বলে মনে করছেন তাঁরা।
হাসপাতালে খাবার নিতে আসা অনেকেই বলেন, এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ চালু থাকলে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষের অনেকটাই উপকার হবে।

