গঙ্গারামপুর ৫ই জুলাই দক্ষিণ দিনাজপুর। অখিল ভারতীয় বৈশ্য কপালি সমাজের তরফে ৪০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে। অখিল ভারতীয় বৈশ্য কপালি সমাজের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।যেখানে সংগঠনের বহু নেতৃত্বরা উপস্থিত ছিলেন। অখিল ভারতীয় বৈশ্য কপালি সমাজের এই সংগঠনটি সারা বছর ধরে তাদের সংগঠনের স্বার্থে কাজ করে যায়। সামনেই তাদের চল্লিশ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং বাঁশরিক সাধারণ সভা রয়েছে সংগঠনকে সাফল্যমন্ডিত করে তোলার জন্যই গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় দিনের এই সভার আয়োজন করা হয়। এবিষয়ে অখিল বৈশ্য কপালি কপালি সমাজের জেলা সভাপতি নরেশ সরকার বলেন,”সংগঠনের সাথে আমরা সবসময় কাজ করে যাচ্ছি যা আগামীতেও করে যাব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অখিল ভারতীয় বৈশ্য কপালি সমাজের জেলা সভাপতি নরেশ সরকার,সংগঠনের জেলা সম্পাদক অনল সরকার, কোষাধক্ষ্য বিদ্যুৎ রায়,কেন্দ্রীয় কমিটির সদস্য মহাদেব মন্ডল, প্রাক্তন জেলার সহ সম্পাদক বাদল সরকার সহ আরো অনেকেই। অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।

