কালচিনির বিধায়ক বিশাল লামা মন্ত্রীত্ব পেতেই উচ্ছসিত কালচিনিবাসী। গেরুয়া আবির উড়িয়ে ঢোল নাগড়া নিয়ে রাস্তায় নেমে পড়লেন কর্মী সমর্থকরা। সকলের মুখে দেখা যায় চওড়া হাসি।মিষ্টিমুখ করাতে দেখা গেল তাঁদের।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

আলিপুরদুয়ার:- ৫ থেকে ৪০! সরকার গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। সকলকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।

বিশাল লামা কালচিনি বিধানসভা থেকে দুবারের বিধায়ক। দলের কর্মী, সমর্থকদের বিশ্বাস ছিল তিনি এবারে মন্ত্রী হবেন। যা সত্যি হল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করলেন বিশাল লামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *