উত্তর দিনাজপুর;– জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বৈশালী ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবছর ক্লাবের দুর্গাপূজা ৫১তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে পূজাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দাদের মধ্যে।
এবারের দুর্গাপ্রতিমা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে নদীয়া জেলার প্রসিদ্ধ কৃষ্ণনগরের শিল্পীদের। দক্ষ শিল্পীদের হাতে প্রতিমা নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও আকর্ষণীয় প্রতিমা ও নান্দনিক মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করার লক্ষ্য নিয়েছে বৈশালী ক্লাব।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫১তম বর্ষের এই দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হবে। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে

