গঙ্গারামপুরে নয়াবাজার মাসনাতলায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার আতঙ্কে এলাকাবাসীরা,খোঁজ নিচ্ছে বনদপ্তর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ৭ই জুন দক্ষিণ দিনাজপুর। বাঘের পায়ের ছাপের মত দেখতে পেয়ে আতঙ্ক ছড়ালো এলাকাবাসীদের মনে।রবিবার দুপুর থেকে এমন দৃশ্য দেখতে পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার মাসনাতলার বাসিন্দাদের ঘুম উড়ে গেছে।এলাকাবাসীদের দাবি,সেই চিহ্নগুলি বাঘের পায়ের চিহ্ন যদি হয়ে থাকে তাহলে তাদের বিপদ হতে পারে। বনদপ্তরকে বিষয়টি তারা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।খবর পেতেই বন দপ্তরের বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। গঙ্গারামপুর ব্লকের নয়াবাজারে মাসনাতলা এলাকাটি প্রায় সব ধরনের মানুষজন বসবাস করে থাকে।যেখানে শিক্ষিতদের হার অনেক বেশি।মাসনাতলা এলাকারই বাসিন্দা পেশায় ফলমূল বিক্রিতা শক্তি সরকারের বাড়িতে এমন ছাপ দেখতে পান তার বাড়ির লোকজনেরা।শক্তি সরকারের দাবি,এর আগেও এমন ছাপ তিনি দেখেন।শনিবার রাতে বৃষ্টি হবার পরে এদিন দুপুরে বাড়িতে তিনি পরিষ্কার ছাপ দেখেন বলে জানান তিনি। শক্তি সরকার বলেন,”আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বারবার কেন এমন বাঘের পায়ের মধ্যে ছাপ আমরা দেখতে পাচ্ছি এলাকা জুড়ে। বনদপ্তর বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবে সেই দাবি জানাই।” স্থানীয় এলাকাবাসী রানা সরকার ও আরেক বাসিন্দারা বলেন,”মাঝেমধ্যেই এলাকা জুড়ে এমন এমন বাঘের পায়ের ছাপের মতো আমরা দেখতে পেয়ে আতঙ্কের মধ্যে পড়েছি।ঘটনা যদি সত্যি হয় তাহলে তো আমাদের বিপদ হতেই পারে।বনদপ্তর ও প্রশাসন ব্যবস্থা নেক সেই দাবি জানাই।” জেলার পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন,”বাসিন্দাদের মনে আতঙ্কিত হতেই পারে। বনদপ্তরের উচিত বিষয়টি খতিয়ে দেখা।” দক্ষিণ দিনাজপুর জেলা বনদপ্তরের আধিকারিক ভুপন দেবশর্মা জানিয়েছেন,”বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *