, বালুরঘাট, ১৮ মে —-– শিক্ষিকার অনিয়মিত হাজিরা ও নিম্নমানের খাবার দেবার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মারধর করার অভিযোগ শিক্ষিকাকেও। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকার।
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। যাদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি অনিয়মিত আসছিল সেন্টারে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও। যে কারণেই একপ্রকার উত্তেজিত হয়ে এদিন ওই কেন্দ্রে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যদিও এই ঘটনা নিয়ে মারধরের অভিযোগ তুলেছেন ওই অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমণি বর্ণালী মৈত্র। তার অভিযোগ, কথা বলবার সময়েই একদল বাসিন্দা উত্তেজিত হয়ে তাকে মারধর করেছে। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ সরকার।
স্থানীয় বাসিন্দারা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনদিনই সঠিক সময়ে আসেননা দিদিমণি। একইসাথে অতি নিম্নমানের খাবার দেওয়া হয় শিশুদের। যারই প্রতিবাদ জানিয়েছেন তারা।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বর্ণালি মৈত্র বলেন, গ্রামবাসীদের তোলা অভিযোগ ভিত্তিহীন। উলটে এদিন তারা ঘেরাও করে তাকে মারধর করেছে।
ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুভাষ সরকার ব

