মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ভুটভুটি চালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর শহরের ৩ নাম্বার ওয়ার্ড শ্যমাপল্লী এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ভুটভুটি চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম বাবলু সরকার (৩১) গঙ্গারামপুর থানার অন্তর্গত নন্দনপুর এলাকায়। হঠাৎ করে একটি টোটো ভুটভুটি চালক এর সামনে চলে আসে। সেই টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিটি এনএইচ ৫১২ নাম্বার জাতীয় সড়কের ডিভাইডারের উপর উঠে পড়ে ও লেম্প পোস্টার উপর চালিয়ে দিয়ে লেম্পষ্টটি ভেঙে রাস্তায় পড়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ভুটভুটি করে সরিষা নিয়ে ভাড়া মারতে গিয়েছিল গজলে। সেখান থেকে বাড়ি ফেরার পথে বুনিয়াদপুর ট্রাফিক সিগন্যাল পার করে শ্যামাপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এনএইচ ৫১২ নাম্বার সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে ঘিরে বন্ধ হয়ে যায় এনএইচ ৫১২ নাম্বার জাতীয় সড়কের যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দুর্ঘটনায় আহত ভটভটি চালককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

এই বিষয়ে আহত সঙ্গে থাকা দুই ব্যক্তি বিদ্যুৎ পাল ও অমর তরফদার জানিয়েছেন আমরা নন্দনপুর থেকে ভটভটিতে করে সরিষা নিয়ে ভাড়া মারতে গিয়েছিলাম গাজলে। সেখান থেকে ফেরার পথে বুনিয়াদপুর পার করে একটি টোটোকে বাঁচা গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি রাস্তার ল্যাম্পপোস্টের সজরে ধাক্কা মারলে আহত হয় ভটভটি চালক। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ও চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *