গঙ্গারামপুর গঙ্গারামপুর পৌরসভার তরফে কালদিঘিতে তৃতীয়তম বর্ষে পৌর বসন্ত উৎস পালন করা হলো ব্যবসায়ী সমিতি, সাংবাদিকদের সংগঠন থেকে শুরু করে একাধিক সংগঠনের সদস্যদের নিয়ে । উপস্থিত থাকলেন ভাইস চেয়ারম্যান সহ একাধিক বিশিষ্ট দলের নিপা মুখার্জি গঙ্গারামপুর ৭মার্চ দক্ষিণ দিনাজপুর। শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করা হল।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর কালদিঘিতে পৌরসভার তরফে, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সাংবাদিকদের সংগঠন শহরবাসীদের কে নিয়ে তৃতীয়তম বর্ষের এই উৎসব পালন করা হয়। সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ী সমিতি সম্পাদক, সাংবাদিকদের সংগঠনের নেতৃত্বরা, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিন কালদিঘি যেন হয়ে উঠেছিল বসন্ত উৎসবময় রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পালা। গত তিন বছর আগে গঙ্গারামপুর পৌর প্রশাসনের তরফে বসন্ত উৎসবে সূচনা করা হয় গঙ্গারামপুরের কালদিঘিতে। সেখানে ব্যবসায়ী সমিতি যেমন যোগদান করেন, তেমনি বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি, উপস্থিত থাকেন সাংবাদিকদের সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনেরা। সকাল থেকেই একে একে গঙ্গারামপুরে কালদিঘিতে বসন্ত উৎসব পালন করার জন্য ভিড় করতে থাকেন গঙ্গারামপুরে জনসাধারণ। বেলা দেখা হয়েছে ভিড় ততই বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ব্যবসায়ী সমিতির সম্পাদক কংগ্রেস ফৌজদার, অন্যতম সংগঠনের আয়োজক মিঠুন বাবু, রামগোপাল বিশ্বাস, গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি জয়েন হোড়, কালচারাল সম্পাদক বিপ্লব হালদার, সহ-সভাপতি, নারায়ণ বসাক, অফিস সম্পাদক বাবাই সূত্রধর, সাংবাদিক বাসুদেব দাস সহ আরো বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। বিভিন্ন নিত্য শিল্পীদের মাধ্যমে একাধিক বসন্ত উৎসবের গান তুলে ধরা হয়। এরপরেই একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেস ফৌজদার জানান, এমন একটি দিনে সকলকে নিয়ে অনুষ্ঠানে আয়োজন হওয়ায় সত্যিই খুবই ভালো লাগছে। পৌরসভা সক্রিয় সহযোগিতা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। গঙ্গারামপুর পৌর প্রশাসনের সঙ্গে সহযোগী আয়োজক মিঠুনবাবু জানালেন, এই দিনটি অন্যরকম ভাবেই ভালো করলাম আমরা। তৃতীয়তম উৎসবে যেন সকলে মিলে মিশে সেই দিনটি আনন্দ উপভোগ করলাম। করা হলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানও। এমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শহরবাসী জানালেন, কার্যত শান্তিনিকেতনি মনে হচ্ছে এটা। তাই প্রতিবছরের মতো এবছরও এখানে ছুটে এসেছি।খুবই ভালো লাগলো। গঙ্গারামপুরে পৌর প্রশাসন ও বিভিন্ন সংস্থার মাধ্যমে কালদিঘিতে বসন্ত উৎসব পালন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

