বালুরঘাট 19 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।বিয়ের কয়েক ঘন্টা আগে এক নাবালিকা কিশোরী নবম শ্রেণীতে পড়াশুনা করা ছাত্রীর বিয়ে বন্ধ করলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, চাইল্ড লাইন ও থানার যৌথ উদ্যোগে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুরে ওই নাবালিকা স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলভি গোলাম রব্বানী, চাইল্ড হেল্প লাইনের কর্মী হরিদাস বর্মন,আই সি নির্দেশে থানার পুলিশ অফিসার পিএসআই রবিউল আলমকে সঙ্গে নিয়ে গিয়ে। আইনি পরিষেবা কর্তৃপক্ষের পিএলভি গোলাম রাব্বানী বলেন,”খবর কি ওই যুবকের বাড়ি যাবার পাশাপাশি নাবালিকা ছাত্রীর পরিবারে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।চাইল্ড লাইন ও পুলিশকে সঙ্গে নিয়ে।ছাত্রীর মা মুচিলেখা দিয়েছেন ১৮ বছর পরেই তার মেয়েকে বিয়ে দেবেন।” নাবালিকা ছাত্রীর মা ও ওই ছাত্রীর সাথে বিয়ে ঠিক হওয়া যুবকের অভিভাবক জানিয়েছেন,”১৮ বছর বয়সেই তারা বিয়ে করবে, না হলে নয়।” গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য বলেন,”চাইল্ড লাইন ও আইনি পরিষেবা কর্তৃপক্ষদের সহযোগিতা করে পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করেছে। মুচিলিকাও নেওয়া হয়েছে তাদের কাছ থেকে।”

