। রবিবার,১ নং চক্রের পরীক্ষার সেন্টার হয়েছে কুনোর হাইস্কুল এবং ২ নং চক্রের পরীক্ষার সেন্টার হয়েছে গিন্নিদেবী হিন্দি হাইস্কুলে।এবিপিটিএ কালিয়াগঞ্জ দুইনম্বর চক্রের সভাপতি সৌরভকুমার কুন্ডু বলেন, প্রাথমিক স্কুলের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এই মেধা উৎকর্ষ অভিযান। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধা বিকাশের জন্য আধুনিক বিজ্ঞান ভিত্তিক এই অভীক্ষা। এবিপিটিএ-র উদ্দ্যোগে সারা রাজ্যের মতোই কালিয়াগঞ্জের দুটি চক্রের অধিন প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন।শহর অঞ্চলে বিদ্যালগ গুলিতে প্রতিযোগিতা মূলক পরীক্ষা হলেও গ্রামীন এলাকার পরীক্ষা হয় না যাতে তারা আগামী প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বসতে পারে সেই কারণে এই বৃত্তি মূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষ্ম সমিতির অরিচালনায়।পরীক্ষাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহতা ছিল ভালোই।

