বিধায়ককে সংবর্ধনা সভায় কালদিঘীতে পদাতিক ক্লাবের নতুন কমিটি গঠন,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী পদাতিক ক্লাবের পক্ষ থেকে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অশোক বর্ধন, মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ ক্লাবের সদস্য ও নেতৃত্বরা।
এদিন ক্লাবের পক্ষ থেকে বিধায়কের হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ক্লাবের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।এদিন ১৮জনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শীতল সরকার।
বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,“পদাতিক ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড করে আসছে।নতুন কমিটির হাত ধরে ক্লাব আরও এগিয়ে যাবে বলে আশা করছি।এলাকার যুবকদের খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে যুক্ত করতে সবরকম সহযোগিতা করা হবে।”
ক্লাবের নবনির্বাচিত সভাপতি শীতল সরকার বলেন,“নতুন কমিটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আগামী দিনে খেলাধুলার প্রসার,সামাজিক কাজ এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।সকলের সহযোগিতায় ক্লাবকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *