শেষ পর্যন্ত প্রতিবন্ধীরাও পায়নি আবাস যোজনা ঘর। ঘর ছেড়ে অবশেষে ঠাই হল বারান্দায়, আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দুস্থ গরিব লোকেরা, টাকার বিনিময়ে ঘর বিলের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রাজ্য

শেষ পর্যন্ত প্রতিবন্ধীরাও পায়নি আবাস যোজনা ঘর। ঘর ছেড়ে অবশেষে ঠাই হল বারান্দায়, আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দুস্থ গরিব লোকেরা, টাকার বিনিময়ে ঘর বিলের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের বড়বোন(বানিয়াকুরী) ও এলানকুরি এলাকায়।

বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের বড়বোন গ্রামে প্রতিবন্ধী আগাপিত সরেন সহ বেশ কয়েকটি দুস্থ পরিবার রয়েছে এছাড়া এলানড়ি গ্রামের কারিগর পরিবারের প্রতিবন্ধী সদস্য সুবল কারিগর ও সুধির কারিগর সহ আরো কয়েকটি দুস্থ পরিবারের সদস্য। ২০১৭ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দিন এনে দিন খাওয়া মানুষ, বাড়িতে অসুস্থ লোক। বৃষ্টি হলেই ঘর দিয়ে জল পড়ে। বহুবার বহু জায়গায় জানিও মেলেনি আবাস যোজনার ঘর। নেতাদের কাছে বহুবার কাগজ জমা দিয়েও শুধুমাত্র কাটমানি দিতে না পারায় মেলেনি ঘর। অবশেষে ঘর ছেড়ে ঠাঁই হয়েছে বারান্দায়। বারান্দায় থাকার জন্য নেতাদের কাছে পলিথিনের দাবি করলেও মেলেনি পলিথিন। এভাবেই বছরের পর বছর দিন গুজরান করছেন এই দুস্থ পরিবারের সদস্যরা। ঝড় বৃষ্টি হলেই বাধ্য হয়ে ঠাই নিতে হয় পাশের বাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *