বিশ্ব পরিবেশ দিবসে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে চারা ও জল বিতরণ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর ৫ জুন, দক্ষিণ দিনাজপুর
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল গঙ্গারামপুর সদর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাইরোড এলাকায় পথচারী ও সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি সুশান্ত কুমার দাস সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানানো হয়।
এদিন প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে পথচলতি মানুষ ও যানবাহন চালকদের হাতে পানীয় জলের বোতলও তুলে দেন ট্রাফিক কর্মীরা।পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। অনেকেই জানান, পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি গরমের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরণ একটি প্রশংসনীয় পদক্ষেপ।
জানা গিয়েছে বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি তীব্র গরমে পথচলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতেই জলের বোতল বিতরণ করা হয়েছে তাদের তরফে।
সকাল থেকেই গঙ্গারামপুর হাইরোড এলাকায় ট্রাফিক পুলিশের এই কর্মসূচি ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়। চারা ও জল পেয়ে খুশি সাধারণ মানুষও। পরিবেশ রক্ষায় পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *