মঙ্গলবার রাতে বুনিয়াদপুর শহর মন্ডল এবং সকল মোর্চার যৌথ উদ্যোগে। গোমাতাদের সুরক্ষার জন্য এবং পথ চলতি মানুষের সুবিধার জন্য রিফলেক্টিভ বেল্ট পড়ানো হল। বুনিয়াদ পুর শহরের বাস স্ট্যান্ড চত্বরে একাধিক ছাড়া গরু ও শার ঘুরে বেড়াতে দেখা যায়। গভীর রাতে NH ৫১২ নাম্বার জাতীয় সড়কের ওপর শুয়ে থাকতে ও ঘুরে বেড়াতে দেখা যায়। পথ চলতি মানুষের ও যানবাহন চলাচলে অসুবিধা সম্মুখীন হতে হয়। এই সেফটি বেল্টে গরুরু গলায় লাগানো থাকলে লাইট পড়লে এই বেল্ট থেকে আলো রিফ্লেক্ট করবে ও সহজেই যানবাহন চালকের দৃষ্টি আকর্ষণ করবে, এর ফলে কোনো রকম দুর্ঘটনা ঘটবেনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই কর্মসূচি রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে এরকম অভিযান চালিয়ে যাচ্ছে বিজেপি সমর্থকরা। এদিনের এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন বুনিয়াদপুর শহর মন্ডল এর সভাপতি প্রবীর মন্ডল মহাশয় এবং কৃষাণ মোর্চার সভাপতি বিভূতি বর্মন, অন্যতম মহিলা নেত্রী শিখা সরকার সহ একাধিক কর্মী সমর্থকরা।
এই বিষয়ে বাইট বুনিয়াদপুর শহর মন্ডল এর সভাপতি প্রবীর মন্ডল
হরিরামপুর থেকে আশা বিজেপি কর্মী সমীর বাষ্প বাইট

