মালদা:———– সুজাপুর বিধানসভার গয়েসবাড়ি অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি টুনু বোসনি তার সঙ্গে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী এদিন সুজাপুর কংগ্রেস কার্যালয়ের সামনে যোগদান সভায় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী মহাশয়, কালিয়াচক এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, ব্লক কংগ্রেস নেতা তথা আইনজীবী মাহিবার রহমান সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিন বিকেলে কংগ্রেসের পতাকা তৃণমূল কর্মীদের হাতে তুলে দেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী মহাশয়। তৃণমূল কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের থেকেও কোন আপদ-বিপদে নেতৃত্বদের পাশে পাওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বরা দিনের পর দিন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। যার কারনেই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম।

