গঙ্গারামপুর১২ জুন : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হবার পর থেকে ব্লকে ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছে বিরোধী। সোমবার ছিল মনোনয়ন পত্রের চতুর্থ দিন। এদিন তপন ও গঙ্গারামপুর ব্লকে বিপুল উৎসাহের মধ্যদিয়ে মনোনয়ন পত্র জমা দেয় বিজেপি ও সিপিএম। মনোনয়ন পত্র জমা দিতে অসুবিধা হচ্ছে কী না।সেটা দেখতে এদিন তপন ও গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়া ঘিরে তপন ও গঙ্গারামপুরে ব্লক চত্বর ছিল যথেষ্ট পুলিশ মোতায়ন।
দলীয় প্রার্থী ও কর্মীদের সঙ্গে দেখা করার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,তৃণমুল প্রার্থী তালিকা সম্পূর্ন করতে পরেনি। প্রার্থী তালিকা সম্পূর্ন না করার কারন হিসেবে জানতে পেরেছি তাদের পুরোনো লোকেদেরকে বাদ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেজুর যারা বিক্রি করে এমন লোককে প্রার্থী করবে। এরকম প্রায় ৩০ হাজার প্রার্থী আছে যারা আগে হয়তো প্রধান ও পঞ্চায়েত সদস্য ছিল। তাদের টিকিট কেটে দেওয়া হবে। তবে এটা ওদের ভেতরের ব্যাপার। আমাদের কিছু বলার নেই। আমরা দেখব।পাশাপাশি সুকান্ত বাবু বলেন গ্রাম পঞ্চায়েত স্তরে আমাদের প্রার্থী দেবার কাজ প্রায় শেষের দিকে। আগামীকালের মধ্যে প্রায় শেষ হয়ে যাবে।
সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী বলেন,গতবার আমাদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি। এবার আমরা বেশ কিছু আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছি। অচিন্ত্য বাবু বলেন,তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। সেটা তাদের বিষয়।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন,আমাদের শৃঙ্খলা বদ্ধ দল। স্বচ্ছ ভাবমূর্তি দেখে প্রার্থী তালিকা প্রকাশ হবে। কিন্তু বিজেপি সব জায়গায় প্রার্থী খুঁজে পাবে না।

